ইমাম মাহদী (আ.) এর আগমন ও সংগ্রামের বাস্তবতা:
ইমাম সাদিক (আ.)-এর সময়কালে একজন ব্যক্তি শেষ ইমামের (যিনি ভবিষ্যতে আসবেন) ওপর বিশ্বাস রাখতেন; কিন্তু তিনি বলতেন, "যখন শেষ ইমাম আসবেন, তখন কেউ সামান্যতমও আহত হবে না। যুদ্ধেরই বা কী প্রয়োজন তখন!? আল্লাহ নিজেই তাকে সাহায্য করবেন এবং সবকিছুর সমাধান করে দেবেন।"
ইমাম সাদিক (আ.)-এর কাছে যখন এই কথা পৌঁছানো হলো, তখন বর্ণনাকারী বললেন, "আমরা যখন আসছিলাম, আমাদের সাথে এমন একদল লোক ছিল যারা এই ধরণের ধারণা পোষণ করত।"
এই কথা শুনে ইমাম অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন:
"আল্লাহর কসম! সেই পুনরাবির্ভাবের (জহুর) বিষয়টি ততক্ষণ পর্যন্ত ঘটবে না, যতক্ষণ না তোমাদের কঠোর যুদ্ধের মাধ্যমে পরীক্ষা করা হবে; যতক্ষণ না কপালে ঘামের সাথে মিশে যাওয়া রক্ত শুকিয়ে যাবে এবং পরিস্থিতি যুদ্ধের চরম পর্যায়ে পৌঁছাবে।"
ইমাম মাহদী (আ.) যদি যুদ্ধ ছাড়াই বিশ্বকে জালিমদের হাত থেকে রক্ষা করতেন, তবে আল্লাহর রাসূল (সা.)-ই তা সবার আগে করতে পারতেন। আল্লাহ চাইলে রাসূলের কাছে অলৌকিক শক্তি বা মোজেজা পাঠিয়ে শত্রুদের ধ্বংস করে দিতে পারতেন এবং আপনাদের সকল কষ্ট লাঘব করতে পারতেন।
কিন্তু আল্লাহ বলেন, "আমি তোমাদের পরীক্ষা করছি। তোমরা কেন আমার (পরীক্ষার) পরিকল্পনায় বাধা দিতে চাও?"
— ওস্তাদ আলী রেজা পানাহিয়ান (হা.)